১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

রোজ এক বাটি রায়তা খেলেই ঝরবে ওজন!

প্রতিদিনের ডেস্ক॥
প্রাতরাশ হোক কিংবা দুপুরের খাবার, ডায়েট মেনে কী খাওয়া যায়, সেই ভেবে নাজেহাল হন অনেকেই। সে ক্ষেত্রে খেতে পারেন এক বাটি রায়তা। রায়তা খেলে পেটও ভরে, অনেক রোগও প্রতিরোধ করা সম্ভব হয়।
ওজন ঝরানোর জন্য কত কসরতই না করি আমরা! কখনও সকালে উঠে ছুট লাগাই, কখনও আবার জিমে গিয়ে ঘেমেনেয়ে একশা হই! তবে পুষ্টিবিদেরা কিন্তু সব সময় বলেন, ডায়েটের উপর নজর না দিলে কিন্তু ওজন ঝরানো মুশকিল। যতই শরীরচর্চা করুন না কেন, তার পাশাপাশি খাওয়াদাওয়ায় লাগাম না টানলে মেদ ঝরবে না কখনওই।
গরমের দিনে শরীর ঠান্ডা রাখতে রোজের ডায়েটে দই রাখার কথা বলেন পুষ্টিবিদেরা। ওজন নিয়ন্ত্রণে রাখতেও কিন্তু দইয়ের জবাব নেই। সকালের জলখাবার হোক কিংবা দুপুর বা রাতের খাবার, ডায়েট মেনে কী খাওয়া যায়, সেই ভেবে নাজেহাল হন অনেকেই। সে ক্ষেত্রে মুশকিল আসান করতে পারেন এক বাটি রায়তা দিয়ে। রায়তা খেলে পেটও ভরে, আর ওজন ঝরাতেও সাহায্য করে এই খাবার। তবে কেবল ওজন ঝরাতেই নয়, রোজ নিয়ম করে কেন রায়তা খাবেন, রইল হদিস।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়