আব্দুল মোমিন, কেশবপুর
কেশবপুরে এমপি আজিজুল ইসলাম বিভিন্ন মসজিদ ও মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করেন। যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য মোঃ আজিজুল ইসলাম। ৭ জুন তারিখ রোজ শুক্রবার কেশবপুরের ১, ২, ৬ ও ১০ নং ইউনিয়নের বিভিন্ন মসজিদ ও মন্দির পরিদর্শন করেন এবং এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে মসজিদ ও মন্দিরের উন্নয়নের জন্য আর্থিক সহায়তা (টিআর) প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল মামুন, যশোর জেলা পরিষদের সদস্য, মোঃ টিপু সুলতান, কেশবপুর পৌর সভার কাউন্সিলর জি এম কবির হোসেনসহ কেশবপুরের বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
