১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাচ্ছেন লামিচানে

প্রতিদিনের ডেস্ক॥
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এতদিন খুব চেষ্টা করেও বিতর্কিত সন্দীপ লামিচানেকে নিতে পারেনি নেপাল। দলটি অবশেষে স্বস্তির খবর পেয়েছে। যেহেতু যুক্তরাষ্ট্রের ভিসা মেলেনি, তাই সেখানে খেলতে না পারলেও ওয়েস্ট ইন্ডিজে দলের সঙ্গে যোগ দিতে বাধা নেই তার। নেপালের ক্রিকেট অ্যাসোসিয়েশন সোমবার এর সত্যতা নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে নেপালের ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পরশ খাদকা বলেছেন, ‘চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে লামিচানে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছেড়ে যাবেন। সেখানে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।’ টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ আয়োজক যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। আর নেপাল শুরু থেকেই তারকা লেগ স্পিনারকে দলে ভেড়াতে চেয়েছে। যেহেতু ধর্ষণের অভিযোগ থেকে খালাস পেয়েছেন তিনি। কিন্তু দু’বার চেষ্টা করেও যুক্তরাষ্ট্রের ভিসা পেতে ব্যর্থ হয়েছেন লামিচানে। সর্বশেষ খবরের পর সোশ্যাল মিডিয়া প্ল্যাট ফর্ম এক্সে তিনি লিখেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজে শেষ দুই ম্যাচের জন্য আমি জাতীয় দলে যোগ দিতে যাচ্ছি। সেখানে নিজের ও ক্রিকেট ভক্তদের স্বপ্ন পূরণের জন্য এখন মুখিয়ে আছি।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়