প্রতিদিনের ডেস্ক॥
ন্যাশনাল এগ্রিকেয়ার ‘এনএসি’-এর সঙ্গে যুক্ত হয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি ২২ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানটির সফলতার মিলনমেলা অনুষ্ঠিত হয়। বর্ষপূর্তি উৎসবের অংশ হিসেবে পরিবেশকদের উৎসাহিত করতে এনএসি আয়োজিত ট্রেড অফারে ব্যাপক সাড়া পাওয়া যায়। আসন্ন পরিবেশক সম্মেলনে পরিবেশকদের আরও উদ্যমী করতে এনএসি’র সঙ্গে কাজ করতে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন অপু বিশ্বাস। স্বনির্ভর বাংলাদেশ গড়তে এনএসি’র মেইড ইন বাংলাদেশ উদ্যোগটি বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে আমদানি নির্ভরতা কমাতে অভাবনীয় অবদান রাখছে। এনএসি’র নিরলস অবদানে, কৃষক আজ লাভজনক ফসল উৎপাদন করছে আর কৃষিতে ফিরছে সোনালি দিন। এভাবে বাংলাদেশের কৃষিতে একবিংশ শতাব্দীর সুযোগ-সুবিধা প্রয়োগ করে কৃষিখাত ও কৃষকের সার্বিক উন্নয়নে কাজ করে যেতে এনএসি বদ্ধপরিকর। অনুষ্ঠানে চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে উপস্থিত ছিলেন ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের পরিচালক ইয়ালিদ বিন রহমান, সিএমও পারভেজ হাসান, ব্র্যান্ড এডমিন ফারহানা হক অনন্যা, ডিজিটাল মার্কেটিং এর এক্সিকিউটিভ তারিফুল হক হিমেল এবং মুসকান কমিউনিকেশনের প্রোপ্রাইটর কামরুজ্জামান পুতুল।

