নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের ব্যাস্ততম এম.কে সড়কের একটি বিদ্যুতের খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ জুন) দিবাগত রাতে এম.কে রোডস্ত সিটি ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলেন, প্রথমে খুঁটির বৈদ্যুতিক তারে আগুন ধরলে পরবর্তিতে তা ডিস লাইন ও ওয়াইফাই লাইনের বিভিন্ন তারে ছড়িয়ে পরে। এক পর্যায় ওই খুঁটিতে থাকা বিভিন্ন বোর্ডে ধরে যায়। ভয়ানক শব্দ হতে থাকে। যা ধীরে ধীরে বাড়তে থাকে। আগুন লাগার পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। যশোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আজিজুল হক বলেন, রাত সোয়া ১২টার দিকে খবর পাওয়ার পর তারা ঘটনাস্থলে পৌঁছে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও বলেন, প্রাথমিকভাকে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটেছে। তবে আগুন দ্রুত নিভিয়ে ফেলায় তেমন কোন ক্ষয়-ক্ষতি হয়নি।

