১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

দেবহাটা উপজেলা নির্বাহীর শ্রেষ্ঠ পুরষ্কার পেলেন আসাদুজ্জামান

রুহুল আমিন, দেবহাটা
সাতক্ষীরার উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের মধ্যে শ্রেষ্ঠ শুদ্ধাচার পুরষ্কারে ভূষিত হয়েছেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান। বুধবার (২৬ জুন) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত উপজেলা পর্যায়ে কর্মরত বিজয়ী কর্মকর্তাদের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামানের হাতে শ্রেষ্ঠ শুদ্ধাচার পুরষ্কারের সম্মাননা ক্রেষ্ট তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এসময় স্থানীয় সরকারের উপপরিচালক মাশরুবা ফেরদৌস সহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

 

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়