৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

রাজধানীতে মাদকসহ গ্রেফতার ২৮

প্রতিদিনের ডেস্ক:
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ২৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানে বুধবার (২৬ জুন) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ৬টা পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে ডিএমপির জনসংযোগ বিভাগ এসব তথ্য জানায়। গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ২৬১ পিস ইয়াবা, ৬৮ গ্রাম ১০ পুরিয়া হেরোইন, ৩ বোতল ফেন্সিডিল, ১৩ লিটার দেশি মদ এবং ২২ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২১টি মামলা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপির জনসংযোগ বিভাগ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়