৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

আলমডাঙ্গায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে কিশোর নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি॥
চুয়াডাঙ্গায় ইট বহনকারী অবৈধযান ট্রলির চাকায় পিষ্ট হয়ে মুন্না হোসেন (১৭) নামে কিশোর নিহত হয়েছেন। শনিবার (২৯ জুন) দুপুর ২টার দিকে আলমডাঙ্গা উপজেলার খাসকররা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুন্না হোসেন- আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের রায়সা গ্রামের নাসির মন্ডলের ছেলে। খাসকররা ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য মিল্টন প্রামানিক বলেন, মুন্না মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। খাসকররা বাজারে পৌছুলে ইটবহনকারী ট্রলি ওভারটেক করতে গেলে মোটরসাইকেলের পিছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের নিয়ন্ত্রনহারীয়ে ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া বলেন, ট্রলিটি ফেলে রেখে চালক পালিয়ে গেছেন। ট্রলিটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়