৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

চৌগাছায় শিশু ধর্ষণের অভিযোগে ভ্যান চালকের বিরুদ্ধে মামলা

চৌগাছা সংবাদদাতা॥
যশোরের চৌগাছায় চার বছর ছয় মাস বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মনছের আলী (৫৫) নামে এক ভ্যান চালকের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার (২৮ জুন) সন্ধ্যায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(১)ধারায় মামলাটি করেন শিশুটির বাবা। মামলার পর শিশুটির শারীরিক পরীক্ষার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ওসিসিতে পাঠিয়েছে পুলিশ। গত ২৫ জুন দুপুরে উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের একটি গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটলেও শুক্রবার (২৮ জুন) সন্ধ্যায় চৌগাছা থানায় ধর্ষণ মামলা হলে বিষয়টি প্রকাশ্যে আসে। মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৫ জুন) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে ধুলিয়ানী ইউনিয়নের ওই গ্রামে তাদের বসতবাড়ির সামনে পাকা রাস্তার উপর শিশুটি খেলা করছিলো। এসময় প্রতিবেশী ভ্যান চালক মনছের আলী (৫৫) তাকে জুস কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে ভ্যানে তুলে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে নিজের শয়ন কক্ষে নিয়ে স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং তার পরনের হাফ প্যান্ট খুলে ধর্ষণ করে। পরে শিশুটি সেখান থেকে নিজের বাড়ি গিয়ে মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তখন তার মা জিজ্ঞাসা করলে পাশের বাড়ির মনছের আলী তার সাথে অনৈতিক কাজ করেছে বলে জানায়। শিশুটির মা শিশুটির বাবাকে ঘটনা খুলে বলেন। পরে ঘটনা গ্রাম্যভাবে মীমাংসার চেষ্টা করেন তারা। গ্রাম্যভাবে মীমাংসা না হওয়ায় শুক্রবার বিকেল ৪টার দিকে শিশুটির বাবা-মা থানায় এসে ধর্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে চৌগাছা থানা পুলিশ ভিকটিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শিশুটি ধর্ষিত হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়ে উন্নত শারিরিক পরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে রেফার্ড করেন এবং থানাকে অবহিত করেন। পরে থানা পুলিশ মামলাটি রেকর্ড করে মেডিকেল পরীক্ষার জন্য ভিকটিমকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এবিষয়ে মামলা হয়েছে। ভিকটিমের শারিরিক পরীক্ষার জন্য যশোর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়