৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

নড়াইল পৌরসভার প্রায় ৮২ কোটি টাকার বাজেট ঘোষণা

রেজাউল করিম, লোহাগড়া
নড়াইল পৌরসভার আগামী ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য ৮১ কোটি ৮১ লাখ ৮১ হাজার ৮ শত ৮১ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে পৌরসভা কার্যালয়ের সভাকক্ষে এ বাজেট ঘোষণা করেন-নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা।বাজেটে আগামী অর্থ বছরে আয় ও ব্যয় সমান দেখানো হয়েছে। রাজস্ব সংগ্রহে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৬ কোটি ৩১ লাখ ৮১ হাজার ৮শ ৮১ টাকা, উন্নয়ন খাতে ১ কোটি ৫০ লাখ টাকা এবং প্রকল্প খাত থেকে ৫৪ কোটি টাকা আয় দেখানো হয়েছে। বাজেট ঘোষণার সময় উপস্থিত ছিলেন-জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, সহসভাপতি সৈয়দ মোহাম্মদ আলী, জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইমদাদুল ইসলাম এমদাদ, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, নড়াইল পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুন্ডু, পৌরসভার প্যানেল মেয়র কাজী জহিরুল হক, আওয়ামী লীগ নেতা খন্দকার মাসুদ, রওশন আরা কবির লিলি, মেশকাতুল ওয়ায়েজীন লিটু, পৌরসভার নির্বাহী কর্মকর্তা ওহাবুল আলম, হিসাবরক্ষক সাইফুজ্জামান, হিসাবরক্ষণ কর্মকর্তা জাহাঙ্গীর সরদারসহ অনেকে। বাজেট অধিবেশনে পৌর মেয়র আঞ্জুমান আরা বলেন, নড়াইল পৌরসভা উন্নয়ন প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। বিশ^ব্যাংকের এ নতুন প্রকল্পের কাজ শুরু হলে পৌরসভার বিভিন্ন সড়ক, ড্রেনেজ ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে গতি আসবে। একটি পরিকল্পিত পৌরসভা গড়ে তোলা সম্ভব হবে। প্রকল্পটি বাস্তবায়নে সবার সহযোগিতা চাই।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়