২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু,আরও একজন পর্যবেক্ষণে

চুয়াডাঙ্গা প্রতিনিধি॥
চুয়াডাঙ্গায় সাপের কামড়ে শিলা খাতুন (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) বেলা দুইটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এছাড়া আলমডাঙ্গায় সাপের কামড়ে মারফত আলী (২৫) নামে আরও এক যুবক আহত হয়েছেন। মৃত শিলা খাতুন- জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের পেয়ারাতলা গ্রামের আবু নাসেরের স্ত্রী। স্থানীয়রা জানায়, শিলা খাতুন তার বাবার বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার রঘুনাথপুর গ্রামে থাকাকালীন মঙ্গলবার বেলা ১২টার দিকে রান্না করার জ্বালানী পাটকাঠি আনতে পুকুরের ধারে গেলে তার হাতে সাপে কামড় দেয়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। এর কিছুক্ষণ পর দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এছাড়া, চুয়াডাঙ্গা আলমডাঙ্গা মুন্সিগঞ্জে কাঠের কাজ করার সময় মারফত আলীর হাতে সাপ বা অন্য কিছুতে কামড় দেয়। পরে তাকে সদর হাসপাতালে নিয়ে আসলে কামড়ের আলামত দেখে সাপের কামড় বলে সনাক্ত করেন চিকিৎসক। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, সাপের কামড়ে শিলা খাতুন নামের এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এবং মারফত আলী নামে অপর এক যুবক আহত হয়ে ভর্তি আছেন আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়