চুয়াডাঙ্গা প্রতিনিধি॥
চুয়াডাঙ্গায় দুই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে উজ্জল হোসেন (২৮) নামে এক আলমসাধু চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ইব্রাহীম হোসেন (৪০) নামে অপর চালক। বুধবার (৩ জুলাই) সকাল ১১টার দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঠালতলায় এ দুর্ঘটনা ঘটে। দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত উজ্জ্বল হোসেন- আলমডাঙ্গা উপজেলার নওদা হাপানিয়া গ্রামের মোহাম্মদ আমির আলীর ছেলে।
আহত ইব্রাহীম হোসেন- আলমডাঙ্গার ভালাইপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে। ওসি আলমগীর কবীর বলেন, আজ সকালে জয়রামপুরে মাছ ও কাঠবোঝায় দ্রুতগতির দুই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে উভয় চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উজ্জল হোসেনকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা আছে। তিনি আরও বরেন- এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

