৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

ভারতীয় ভিসা প্রাপ্তি জাটিলতা দ্রুত নিরসনের আহবান খুলনা উন্নয়ন কমিটির

খুলনা প্রতিনিধি॥
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতৃবৃন্দ বলেন, খুলনাঞ্চলের মানুষ দীর্ঘদিন থেকে প্রতিবেশী রাষ্ট্র ভারতে চিকিৎসা, ব্যবসা ও ভ্রমনের জন্য ভারতে গমন করে থাকেন। ভারতীয় ভিসা প্রক্রিয়ায় অন্যান্য অঞ্চল হইতে খুলনা অঞ্চলের মানুষের ভারতীয় ভিসা প্রাপ্তি ইস্যুটি দীর্ঘ সময় ক্ষেপন ও নানাবিধ জটিলতার কারণে চিকিৎসা, ব্যবসা ও ভ্রমন পিপাসুরা সময় মতো ভিসা পাচ্ছে না। যে কারণে জরুরী ভিসা প্রাপ্তির জন্য এ অঞ্চলের মানুষ ঢাকায় যেতে বাধ্য হচ্ছে। ভারত আমাদের প্রতিবেশী বন্ধু প্রতীম রাষ্ট্র এবং এতদাঞ্চল নিকটবর্তী হওয়ায় এ অঞ্চলের মানুষের ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ ও দ্রুততার সাথে সম্পন্ন করার জন্য ভারতীয় দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি এবং বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি দেওয়ার জন্য আহবান জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, ভারপ্রাপ্ত মহাসচিব মো. মনিরুজ্জামান রহিম, সহ-সভাপতি মো. নিজামউর রহমান লালু, সাবেক সভাপতি শেখ মোশাররফ হোসেন, শাহীন জামাল পন, অধ্যাপক মো. আবুল বাসার, এ্যাড. কুদরত-ই-খুদা, মিজানুর রহমান বাবু, জেড এ মাহমুদ ডন, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, জোবায়ের আহমদ খান জবা, চৌধুরী মো. রায়হান ফরিদ, বীর মুক্তিযোদ্ধা বদিয়ার রহমান, মামনুরা জাকির খুকুমনি, এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ, শেখ হাসান ইফতেখার চালু, মীর বরকত আলী, মিজানুর রহমান জিয়া, মিনা আজিজুর রহমান, মনিরুল ইসলাম মাস্টার, প্রচার সম্পাদক মফিদুল ইসলাম টুটুল, এস এম আকতার উদ্দিন পান্নু, খলিলুর রহমান, শেখ আবিদ উল্লাহ্, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, মোল্লা মারুফ রশীদ, অধ্যাপক মো. আযম খান, ইঞ্জিঃ রফিকুল আলম সরদার, এ্যাড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু, অধ্যক্ষ রেহানা আখতার প্রমুখ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়