১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

আনার হত্যায় শিলাস্তির জামিন নামঞ্জুর

প্রতিদিনের ডেস্ক॥
এমপি আনোয়ারুল আজিম আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণ মামলায় গ্রেপ্তার শিলাস্তি রহমানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৪ জুন) ঢাকা মহানগর হাকিম তরিকুল ইসলাম এ আদেশ দেন। এর আগে একই দিন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালতে তিন আসামি তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেন। আসামিদের জবানবন্দি প্রত্যাহারের ওপর শুনানি হয়। এ সময় আসামিদের আদালতে উপস্থিত করা হয়। আসামিপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর এহসানুল হক সমাজীসহ কয়েকজন আইনজীবী শুনানি করেন। শুনানি শেষে আদালত আবেদনগুলো নথিভুক্ত রাখার নির্দেশ দেন। একইসঙ্গে আসামিরা রিমান্ডে নির্যাতনের কারণে অসুস্থ মর্মে চিকিৎসার আবেদন করেন। আদালত কারাবিধি অনুযায়ী কারা কর্তৃপক্ষকে চিকিৎসার নির্দেশ দেন। জবানবন্দি প্রত্যাহারের আবেদন করা তিন আসামি হলেন- ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু, শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূঁইয়া ওরফে আমানুল্যাহ সাঈদ ও তানভীর ভূঁইয়া। আসামিদের পক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে গত ৪ জুন তানভীর ভূঁইয়া, ৫ জুন শিমুল ভূঁইয়া ও ১৪ জুন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গত ১২ মে সন্ধ্যায় হত্যাকাণ্ডের শিকার এমপি আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস শেরেবাংলা নগর থানায় খুনের উদ্দেশে অপহরণের মামলাটি করেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়