১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃষ রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি শুক্র, গ্রহপিতা রবি ও সেনাপতি গ্রহ মঙ্গলের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে সিংহ রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। আত্মীয়স্বজনের সঙ্গে সম্প্রীতি গড়ে উঠবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। ভয় লজ্জা দুর্বলতা দূর হবে। পিতা-মাতা ও গুরুজনদের পূর্ণ সহযোগিতাপ্রাপ্ত হবেন। প্রেম রোমান্স বিনোদন শুভ।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কাজ উদ্ধার করতে হবে। না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঠিক হবে না। ধার কর্জ ঋণের বোঝা বাড়বে। দাম্পত্য জীবনে চিড় ধরতে পারে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকুন।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতাপ্রাপ্ত হবেন। কর্ম ও ব্যবসায় বাড়তি দায়িত্ব পাবেন। নিঃসন্তান দম্পতির মুখে হাসি ফুটবে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। হারানো বুকের ধন বুকে ফিরতে পারে।
মিথুন [২১ মে-২০ জুন]
দাম্পত্য সুখ-শান্তি বজায় রাখতে জীবনসঙ্গীর মতামতকে গুরুত্ব দিন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। জমিজমা সংক্রান্ত ও বিরোধ নিষ্পত্তি হবে। সহকর্মী অংশীদারদের সহযোগিতা পাবেন। বিনোদন শুভ।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
ভাইবোন আত্মীয়-পরিজনের সহযোগিতা পাবেন। দ্রুতগতির বাহন বর্জনীয়। ক্যারিয়ার, ব্যবসায় ও আর্থিক দুশ্চিন্তা কাটবে। ধৈর্য সাহস মনোবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। শত্রু ও বিরোধীপক্ষ পরাস্ত হবে। বিনিয়োগ শুভ।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
লাইফস্টাইল বদলাবে। হারানো ধনসম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। আর্থিক ভিত মজবুত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কারের পসরা সাজবে। গোটা পরিবারে সখ্যতার মেলবন্ধন রচিত হবে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
স্নেহপ্রীতি ভালোবাসায় সিক্ত হবেন। বেকারদের মুখে হাসির ঝলক ফুটবে। মনোবল, জনবল, অর্থবলের গ্রাফ চাঙা হবে। গৃহবাড়ি যানবাহন ও দোকানপাট ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
আয়-উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। অর্থকড়ির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। দুর্যোগ গ্রাস করবে। ঘুষ উৎকোচসহ সব ধরনের দুই নম্বরি কাজবাজ থেকে নিজেকে গুটিয়ে রাখুন।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
বৈদেশিক সূত্রে লাভবান হবেন। আটকে থাকা কাজ সচল হবে। পাওনা টাকা আদায় হবে। চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করবেন। দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। রাগ জেদ হঠকারী সিদ্ধান্ত বর্জন করুন। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
বেকার যুবক-যুবতীদের মুখে হাসি ফুটবে। দিনটি স্মরণীয় ও আনন্দের। নিত্যনতুন স্বপ্ন বাস্তবায়িত হবে। মামলা মোকদ্দমায় জয়ী হবেন। জীবিকার ভিত মজবুত হবে। পিতা-মাতার পূর্ণ সহযোগিতা পাবেন। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে। দুর্যোগ কাটতে আরম্ভ করবে। সন্তানদের সফলতা চমকে দেবে। পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান। আয় উপার্জন কমায় সঞ্চয়ে হাত পড়বে। মিথ্যা দুর্নাম বদলাম কলঙ্ক চেপে দেবে। দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা বাড়বে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী আসতে পারে। অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। বিবাহযোগ্যদের বিবাহের কথা পাকাপাকি হবে। প্রেমীযুগলের জন্য মাইলফলক হয়ে থাকবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়