২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

ববি’র বিরুদ্ধে আরও অভিযোগ

প্রতিদিনের ডেস্ক॥
চিত্রনায়িকা ইয়ামিন হক ববিসহ তার ঘনিষ্ঠ আবুল বাশারের বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ উঠেছে। রাজধানীর গুলশানে একটি বাণিজ্যিক ভবনের ফ্লোর দখলের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, ববি প্রশাসন ও তার মদতপুষ্ট সন্ত্রাসীদের ব্যবহার করে গুলশানের ‘ওয়াইএন সেন্টার’ এর ষষ্ঠ তলার ফ্লোর দখলের জন্য হামলা-মামলাসহ নানান কর্মকাণ্ড পরিচালনা করছেন। এ বিষয়ে মামলা করেও প্রতিকার মিলছে না। ভুক্তভোগী ভবনের মালিক শাহিনা ইয়াসমিনের আইনজীবী ব্যারিস্টার খালেদ মাহমুদুর রহমান (আদনান) ঘটনার বিবরণ তুলে ধরে এসব বলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়