২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

ছোটদের সুন্দর জীবন নিশ্চিত করাই ছিলো বঙ্গবন্ধুর লক্ষ্য : প্রধানমন্ত্রী

প্রতিদিনের ডেস্ক॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ছোটদের সুন্দর জীবন নিশ্চিত করাই ছিলো বঙ্গবন্ধুর লক্ষ্য। আজকের ছোট শিশুরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর। আমরা স্মার্ট বাংলাদেশ গড়ব। শিশুরাই হবে আসল স্মার্ট, তারাই দেশ চালাবে। আমরা একসময় চাঁদেও যাব। সেভাবেই সবাইকে এখন থেকে প্রস্তুত হতে হবে। এজন্য পড়াশোনা করতে হবে।’
শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিমাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু কর্নারের উদ্ধোধন এবং ‘এসো বঙ্গবন্ধুকে জানি’ শীর্ষক এ্যালবামের মোড়ক উন্মোচন শেষে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ৭৫ পরবর্তীতে এদেশের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, এটাই দুর্ভাগ্য। দেশের মানুষের জানা উচিত কিভাবে স্বাধীনতা এলো। স্বাধীনতার পর দেশ গড়তে বঙ্গবন্ধুর কাজগুলো সবার সামনে তুলে ধরার প্রয়োজনীতার কথাও বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
গোপালগঞ্জ সফরের দ্বিতীয় দিন টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন এবং স্থানীয় রাজনৈতিক নেতা এবং মার্কেটের ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন শেখ হাসিনা। এর আগে, বেলা ১১ টায় টুঙ্গিপাড়া গিমাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্ধোধন এবং ‘এসো বঙ্গবন্ধুকে জানি’ শীর্ষক এ্যালবামের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।
পরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত এ স্কুলের প্রাক্ প্রাথমিক শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন ও তাদের খোঁজ খবর নেন। তারপর খুঁদে শিক্ষার্থীদের সাথে তোলেন ছবি। এ স্কুলেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছেলে বেলায় চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। এর আগে, সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার সমাধিসৌধে বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেন। এছাড়া দাদা শেখ লুৎফর রহমান ও দাদী শেখ সায়েরা খাতুনের কবরেও দোয়া-মোনাজাত করেন তিনি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়