পিপিডি সদস্যদের চ্যালেঞ্জ মোকাবিলায় এক সঙ্গে কাজ করতে হবে

প্রতিদিনের ডেস্ক:
পার্টনারস ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (পিপিডি) অধীনে ২৩টি দেশের আন্তঃসরকারি সদস্য রয়েছে। এই সদস্য দেশের সহযোগিতা, অংশীদারত্ব, নেটওয়ার্কিং, যুগোপযোগী উদ্ভাবন এবং প্রযুক্তি স্থানান্তরে সহযোগিতা আগের চেয়ে বেশি প্রয়োজন বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।তিনি বলেন, আমাদের দেশগুলোর মাঝে উদ্ভুত নানান সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা সদস্য রাষ্ট্রসমূহ এক সঙ্গে কাজ করলে আমরা যথাযথ সমাধান খুঁজে পাবো।রোববার (৭ জুলাই) সকাল ৯টায় হোটেল সোনারগাঁওয়ে পার্টনারস ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্টর (পিপিডি) ৩৯তম নির্বাহী কমিটির বৈঠক হয়। একই সঙ্গে ২৭তম বোর্ড কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় পিপিডির সদস্য রাষ্ট্রের ২৩টি দেশের মন্ত্রী ও সহযোগী সমন্বয়কারীরা অংশগ্রহণ করেন।স্বাস্থ্যমন্ত্রী বলেন, পিপিডির সদস্য দেশগুলোর মধ্যে প্রজনন স্বাস্থ্য, জনসংখ্যা এবং উন্নয়নের সেরা দৃষ্টান্তসমূহ আদানপ্রদান করা উচিত যাতে আমরা একে অপরের কাছ থেকে শিখে লাভবান হতে পারি। জনগণের জীবনমান উন্নয়নে আমাদের প্রতিশ্রুতি বদ্ধ হওয়া উচিত যাতে আমরা জনগণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারি।পিপিডি একটি আন্তঃসরকারি সংগঠন যা সদস্য রাষ্ট্রসমূহের মধ্যকার জনসংখ্যাজনিত ও উন্নয়নভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করে থাকে।নির্বাহী বোর্ডের এ সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জনাব মো. আজিজুর রহমান, পিপিডি বোর্ডের সেক্রেটারি মোহাম্মদ দোয়াগি, চায়না স্বাস্থ্য কমিশনের উপমহাপরিচালক লি ওয়েইসহ ইন্দোনেশিয়া, বেনিন, তিউনেশিয়া, দক্ষিণ আফ্রিকা থেকে মন্ত্রীপর্যায়ের ব্যক্তি ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়