প্রতিদিনের ডেস্ক:
রবিবার রথযাত্রাসহ কয়েকটি কর্মসূচি ঘিরে অন্যান্য দিনের চেয়ে রাজধানীতে বেশি যানজট হতে পারে বলে সতর্ক করেছে পুলিশ। বিশেষ করে রমনা, মতিঝিল ও ওয়ারী এলাকার চলাচলকারীদের হাতে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।শনিবার দিনগত রাতে (৭ জুলাই) ডিএমপি জনসংযোগ ও গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছেডিএমপি জানায়, আজ রবিবার (৭ জুলাই) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে শোভাযাত্রা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে। এছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান থাকায় ও কোটাবিরোধী আন্দোলনের ফলে ট্রাফিক জ্যাম হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য রাজধানীর রমনা, মতিঝিল, ওয়ারী এলাকার জনগণকে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য সময় হাতে নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

