৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

ভাবনার প্রতিবাদ

প্রতিদিনের ডেস্ক॥
ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। অভিনয়ের বাইরেও মাঝে মধ্যে বিভিন্ন বিষয় তিনি ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের জন্য শেয়ার করে থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে বেশির ভাগ সময়েই দেখা যায়, নেটিজেনরা ভাবনার ছবি কিংবা পোস্ট নিয়ে ট্রোল করছেন। নিয়মিতই এমনটা হয়ে আসছে। সম্প্রতি একটি ছবি পোস্ট করে আবারো কটাক্ষের শিকার হয়েছেন তিনি। কিন্তু এবার তিনি চুপ থাকেননি। দিয়েছেন এর কড়া জবাব। মূলত তিনি তার ছবিসহ একটি সাক্ষাৎকার ফেসবুকে শেয়ার করেন। সেখানে ‘মামুন মিয়া’ নামে একজন অশালীন মন্তব্য করে বসেন, যেটি চোখ এড়ায়নি ভাবনার। এরপরই সেই মন্তব্যের স্ক্রিনশট নিয়ে ভাবনা তার ফেসবুক পেজে সেই তরুণকে ট্যাগ করে একটি পোস্ট দেন।
সেখানে তিনি লিখেন, এইসব মানুষদের অনেক লাইম লাইট দরকার। ‘মামুন মিয়া’ সে তার ফেসবুকে লিখে রেখেছে ‘ডিজিটাল ক্রিয়েটর’। তার পরিবার, প্রেমিকা, বউ, বন্ধু সবার দেখা দরকার সে কেমন কমেন্ট করেন। বিষয়টি নিয়ে ভাবনার এমন প্রতিবাদের প্রশংসা করেছেন
বেশির ভাগ নেটিজেন। কিছু মানুষ উল্টো সমালোচনা করেছেন ভাবনার। তার এই পোস্টের পর অশ্লীল ইঙ্গিত করা সেই মামুন মিয়া কোনো মন্তব্য না করলেও নিন্দার ঝড় বইতে থাকে সেই পোস্টের মন্তব্যের ঘরে। উল্লেখ্য, অভিনয় নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন ভাবনা। মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘দামপাড়া’, ‘যাপিত জীবন’ ও ‘পায়েল’ সিনেমাগুলো।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়