৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

অভয়নগর সংবাদদাতা॥
যশোরের অভয়নগরে সোহেল মোল্যা (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) দুপুর ১ টা ৩০ মিনিটে উপজেলার ৫ নং শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহেলের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। সোহেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নিহত সোহেল মঙ্গলবার দুপুরে সুপারি গাছ কাটতে গেলে ওই সুপারি গাছে বিদ্যুৎতায়িত হয়ে তিনি ঘটনা স্থানেই মৃত্যুবরণ করেন। এবিষয়ে ৫ নং শ্রীধরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট নাসির উদ্দীন বলেন, নিহত সোহেল আমার চাচাতো ভাইয়ের ছেলে। আমি মামলার কাজে আদালতে ছিলাম। ঘটনা শুনে খুবই কষ্ট হচ্ছে। নিহত সোহেল পুড়াখালী গ্রামের মৃত ওমর মোল্যার ছেলে। এবিষয়ে অভয়নগর থানার পাথালিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মিজানুর রহমান বলেন, ঘটনা শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। বিষয়টি খুবই দুঃখ জনক। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়