নতুন সিরিজে দীঘি

প্রতিদিনের ডেস্ক॥
সম্প্রতি ফেসবুকে একটি ছবি প্রকাশ করে হইচই ফেলে দিয়েছিলেন দীঘি। সেখানে দেখা যায় একটি বিয়ের কার্ড, সঙ্গে লেহেঙ্গা পরা তার একটি ছবি। আর মেহেদী রাঙানো হাতের আঙ্গুলে দেখা যায় এনগেজমেন্ট রিং। যা দেখে অনেকেই ভেবেছিলেন বিয়ে করতে যাচ্ছেন তিনি। জানা যায়, ওটিটি প্ল্যাটফরম চরকির নতুন সিরিজ ‘৩৬ ২৪ ৩৬’ সিরিজের জন্য এমন প্রচারণার পন্থা বেছে নিয়েছেন দীঘি। সম্প্রতি এই সিরিজের একটি পোস্টার প্রকাশ করা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়