দীর্ঘ ৭ বছরের পথ চলায় প্রতিদিনের কথা সবসময় মা-মাটি ও মানুষের কথা বলেছে। মানুষের ভালো-মন্দ নিয়ে ভেবেছে। সত্য ও ন্যায়নিষ্ঠ সাংবাদিকতা থেকে একপাও পিছু হটেনি পত্রিকাটি। পাঠকের ভালোবাসায় পথচলায় ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পেরিয়ে আজ ৮ বছরে পদার্পণ করলো প্রতিদিনের কথা। গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন প্রতিষ্ঠা- প্রতিটি ক্ষেত্রে প্রতিদিনের কথা সহায়ক শক্তি হিসেবে ভূমিকা পালন করেছে। শুধু তা-ই নয়, সমাজের দর্পণ হিসেবে সাহসের সঙ্গে কাজ করেছে প্রতিদিনের কথা। কাগজটি যেমন সমাজের নানা অসঙ্গতি নির্দ্বিধায় তুলে ধরেছে। তেমনি সম্ভাবনার কথাও বলেছে। খবরের পেছনের খবরও যেমন দিতে চেষ্টা করে প্রতিদিনের কথা, তেমনি শহর থেকে গ্রাম-সব জায়গার খবরও পত্রিকাটি তুলে ধরার চেষ্টা করে। প্রথম থেকেই এ পত্রিকাটি গণমানুষের কথা বলে আসছে। পত্রিকাটি দলমত নির্বিশেষে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বজায় রাখায় সবার প্রশংসা অর্জন করেছে। সমাজ, মানুষ, অর্থনীতি এবং রাজনৈতিক ক্ষেত্রে যেসব ঘটনা ঘটছে, বস্তুনিষ্ঠ বিশ্লেষণসহ তার প্রতিবেদন তুলে ধরছে। এসব প্রতিবেদনের মধ্যে সমস্যা ও সম্ভাবনা থাকছে। যা থেকে অনেকে শিক্ষা নিতেও পারে। প্রতিদিনের কথা সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বস্তুনিষ্ঠ। বিশেষ করে সংবাদ বিশ্লেষণ করেই পাঠকের সামনে তুলে ধরছে। রাজনৈতিক সংবাদেও গুরুত্ব দিয়েছে। এর বাইরেও আরও অনুসন্ধানীমূলক খবর প্রচার করে সকল ক্ষেত্রে স্বচ্ছতা আনতে সহায়তা করবে পত্রিকাটি। তুলে ধরবে চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়গুলোও। শুরু থেকেই সংবাদ পরিবেশনে একটি স্বতন্ত্র ধারা বজায় রেখেছে প্রতিদিনের কথা। এ কারণে পাঠকপ্রিয়তার শীর্ষে থেকে ৭ বছর পার করে ৮ম বছরে পদার্পণ করতে পেরেছে। এ পত্রিকাটি বিভিন্ন সেক্টরের অনিয়ম, দুর্নীতিসহ নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে সময়ে সময়ে প্রতিবেদন প্রকাশ করেছে, যা গণমানুষের জন্য মঙ্গল বয়ে এনেছে। পাশাপাশি মানুষের দুর্ভোগ তথা রাষ্ট্র গঠনে সংবাদ পরিবেশন করে। দেশের কথা, দেশের মানুষের কথা, সর্বপরি সরকারের সাফল্য-ব্যর্থতার কথা তুলে ধরবে। আমরা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করে সত্য খবর দেয়ার চেষ্টা করি। পাঠক-বিজ্ঞাপনদাতা এবং শুভানুধ্যায়ীদের উৎসাহ এবং ভালোবাসায় পত্রিকাটি এগিয়ে যাক। ন্যয়-নীতির পক্ষে পত্রিকাটির যে অবস্থান, সেটিতে আমরা অনঢ় থাকবো। সৎ-সাহসী সাংবাদিকতার মধ্য দিয়ে মানুষের হৃদয়ে কাগজটি স্থান করে নেবে। ৮ম বর্ষে আমদের প্রত্যাশা প্রতিদিনের কথার আগামী দিনের পথচলা আরও সুন্দর হোক। মাটি ও মানুষকে সঙ্গে নিয়ে কাগজটি আরও এগিয়ে যাক।
বিশেষ সম্পাদকীয় : ৮ম বর্ষে আমাদের অঙ্গীকার
Previous article
Next article
আরো দেখুন
সাংবাদিকতার জন্য সুস্পষ্ট নীতিমালা ও আচরণবিধি করা হবে: তথ্য উপদেষ্টা
প্রতিদিনের ডেস্ক:
অনলাইন ও ডিজিটালভিত্তিক গণমাধ্যম দ্রুত বিস্তৃত হওয়ায় সাংবাদিকতার জন্য সুস্পষ্ট নীতিমালা ও আচরণবিধির (কোড অব কন্ডাক্ট) প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের...
এমপি মানসুরা আলম তালা ভাঙলেই বিপ্লবী হওয়া যায় না, এই মেয়েদের কেউ বুঝান
প্রতিদিনের ডেস্ক:
তালা ভাঙলেই বিপ্লবী হওয়া যায় না, এই মেয়েদের কেউ বুঝান এমন মন্তব্য করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও ছাত্রদল...

