নিজস্ব প্রতিবেদক॥
যশোর আইনজীবী সমিতির সদস্য নজিবুর রহমান খোকনের মৃত্যুতে বুধবার যশোর আদালতে ফুল কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম। এছাড়া দুপুরে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে নজিবুর রহমান খোকনের স্মরণে সভা ও দোয়ার আয়োজন করা হয়। আইনজীবী সমিতির এক নম্বর ভবন মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্তজা ছোট। দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুলফিকার আলী জুলুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী নজরুল ইসলাম, মাহবুবুল আলম বাচ্চু, শরীফ নূর মোহাম্মদ আলী রেজা, এম এ গফুর, গাজী মোহাম্মদ মাহফুজুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা, মরহুম নজিবুর রহমান খোকনের রুহের মাগফেরাত কামনা ও শোকসম্পপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। সভা শেষে মরহুম নজিবুর রহমান খোকনের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। উল্লেখ্য তিনি গত ২১ জুলাই বাধ্যকজনিত কারণে মৃত্যুবরণ করেন।

