৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

একটি আমের দাম ২৪,৭৩৫ টাকা!

প্রতিদিনের ডেস্ক॥
একটি আমের দাম ২৪ হাজার ৭৩৫ টাকা। জাপানের হিরোউকি নাকাগাওয়া আমটি বিক্রি করেন ২৩০ ডলারে। যা বাংলাদেশি টাকায় প্রায় ২৪,৭৩৫ টাকা। এর মধ্য দিয়ে তার উৎপাদিত আম বিশ্বের সবচেয়ে দামী আমে পরিণত হয়েছে। একটি আমের এত বেশি দাম হবার কারণ কি? এই প্রশ্নের উত্তরে একটি খবর প্রকাশ করেছে ব্লুমবার্গ। এতে বলা হয়েছে, হিরোউকি নাকাগাওয়ার বসবাস হোক্কাইডো দ্বীপে। সেখানকার ওটোফুকে খামারে তিনি বিশেষ ব্যবস্থায় এই আম ফলান। ডিসেম্বরের প্রথমদিকে যখন বাইরে তাপমাত্রা মাইনাস আট ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সবকিছু জমে বরফ হয়ে যায়, তখন তিনি গ্রিনহাউজের ভিতর এই আম চাষ করেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়