নড়াইলে ১০ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের গোয়েন্দা শাখার (ডিবি)পুলিশ অভিযান চালিয়ে লোহাগড়া উপজেলার নলদী বাজার এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ তিন জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন-শরীয়তপুর জেলার বকাউলকান্দি গ্রামের মনির সরদার, লোহাগড়া উপজেলার বৈকুন্ঠপুর গ্রামের আবুল হাসান ও শেখ আনোয়ার হোসেন। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিক্তিতে শুক্রবার দিবাগত রাতে লোহাগড়া উপজেলার নলদী হয়ে একটি প্রাইভেটকারে ১০ কেজি গাঁজা খুলনার দিকে নিয়ে যাচ্ছিলো। এমন সংবাদ পেয়ে জেলা গোয়েন্দার শাখার (ডিবি) পুলিশের একটি দল নলদী বাজারে চেকপোস্ট বসায়। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকার থামিয়ে সেটি তল্লাশি করে গাড়িতে থাকা ১০ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেন। নড়াইল জেলা গোয়েন্দা শাখার (ডিবি)র ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাব্বিরুল আলম বলেন, ১০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় গাঁজাবহনকারী একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়