নিজস্ব প্রতিবেদক॥
প্রেসক্লাব যশোরে বিপুল ভোটে ফের জাহিদ হাসান টুকুন সভাপতি ও এসএম তৌহিদুর রহমান সম্পাদক নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে ওহাবুজ্জামান ঝন্টু ও শেখ দিনু আহম্মেদ বিজয়ী হয়েছেন। শনিবার (২৭ জুলাই) উৎসবমুখর পরিবেশে প্রেসক্লাব যশোরে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে শতভাগ ভোট পড়েছে। ৮৬ জন ভোটারের মধ্যে সবাই ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবারের নির্বাচনে জাহিদ হাসান টুকুন ৬৩ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ফারাজি আহম্মেদ সাঈদ বুলবুল পেয়েছেন মাত্র ২২ ভোট। নির্বাচিত অন্যান্যরা হলেন- কোষাধ্যক্ষ পদে জাহিদ আহম্মেদ লিটন ৪৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান রিপন ৩৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। দফতর সম্পাদক পদে আব্দুল কাদের ৪৫ ভোট পেয়ে জিতেছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী তহীদ মনি ৩৭ ভোট পেয়ে হেরেছেন। ক্রিড়া ও সাংস্কৃতিক পদে দেওয়ান মোর্শেদ আলম ৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মনিরুজ্জামান মুনির পেয়েছেন ২৮ ভোট। নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন শহীদ জয়, হাবিবুর রহমান মিলন, সফিক সায়ীদ, সাইফুর রহমান সাইফ ও শিকদার খালিদ। এরআগে যুগ্ম সম্পাদকের দুটি পদে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় জাহিদুল কবীর মিল্টন ও কাজী আশরাফুল আজাদ নির্বাচিত হন।

