সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ
মুক্তিযুদ্ধের সংগঠক ও সংগ্রাম পরিষদের আহবায়ক ডা: হযরত আলীর চতুর্থতম মৃত্যুবার্ষিকী ও তার সহধর্মিনী জান্নাত বেগমের ১২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ আগস্ট) বিকাল পাঁচটায় কালিগঞ্জ বাস টার্মিনাল সংলগ্ন সামাদ স্মৃতি মাঠের পাশে ছোট পত্র টুটুল এর বাসভবনে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান মাওলানা নূর মোহাম্মদ ও দোয়া মোনাজাত করেন মাওলানা হামিদুর রহমান। এ সময় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডঃ হযরত আলীর বড় পুত্র কাজী আলাউদ্দিন ডিগ্রী কলেজের প্রভাষক আকবর আহমেদ, ঢাকা ট্রমা সেন্টারের ডা: জাহিদ আহমেদ বিপুল ও জাকির আহমেদ টুটুল, আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, সমাজসেবক আলহাজ্ব আব্দুর রাজ্জাক সহ এলাকার ব্যক্তিবর্গ ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠান শেষে সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

