৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

অভয়নগরে এমপি এনামুল হক বাবুলের নের্তৃত্বে শান্তি মিছিল অনুৃষ্ঠিত

অভয়নগর সংবাদদাতা॥

অভয়নগর উপজেলা আ.লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য এনামুল হক বাবুলের নের্তৃত্বে শনিবার বিকালে নওয়াপাড়া নগরে শান্তি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পীরবাড়ি থেকে শুরু হয়ে রেল স্টেশন বাজার ঘুরে উপজেলা দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে প্রধানমন্ত্রীর নানা গুনের কথা উল্লেখ করে ¯েøাগান দেওয়া হয়। নের্তৃবৃন্দ বলেন,‘ দেশে বিরজমান নৈরাজ্যকর পরিস্থিতি থেকে রেহাই পেতে এ শান্তি মিছিল অনুষ্ঠিত হয়।’ মিছিলে প্রায় ৫ শতাধিক নেতাকর্মী অংশ গ্রহণ করেন। এর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ.লীগ নেতা আকতারুজ্জামান তারু, উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী নজরুল ইসলাম, উপজেলা আ.লীগ নেতা সাংবাদিক ফারুক হোসেন, জাহাঙ্গীর আলম, সানা আব্দুল মান্নান. ইব্রাহিম হোসেন বিশ^াস, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক গোলাম জহিরুল ইসলাম লিখন প্রমুখ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়