নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর
যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী বলেছেন, বাংলার মানুষের ভাগ্যোন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নানামুখী উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যদিয়ে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন একটি কু-চক্রী মহল নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। কুচক্রী এ মহল উন্নয়নকে বাধাগ্রস্থ ও দেশকে অস্থিতিশীল করতে আগুন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে। তবে তাদের কোনো ষড়যন্ত্রই আর বাংলাদেশের অপ্রতিরোধ্য উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। দেশের জনগণ তাদের এই ষড়যন্ত্র রুখে দেবে। রোববার দুপুরে মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় পুরাতন কার্যালয়ের সামনে দেশবিরোধী নৈরাজ্যে ও অসহযোগ আন্দোলনের প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক জি এম মজিদ, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, হাসেম আলী, গৌর কুমার ঘোষ, আবুল কালাম আজাদ মিলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সন্দীপ কুমার ঘোষ, যুবলীগ নেতা মনিরুজ্জামান মিল্টন, কাউন্সিলর আদম আলী, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল ইসলাম, দূর্বাডাঙ্গা ইউনিয়ন আওযামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহামুদুল হাসান রকি প্রমুখ। প্রতিবাদ সভা শেষে দেশব্যাপী আগুন সন্ত্রাস, সরকারি স্থাপনা ভাংচুর, অপপ্রচার নৈরাজ্যে ও অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে জনগণের দূর্ভোগের প্রতিবাদে এমপি এস এম ইয়াকুব আলীর নেতৃত্বে মণিরামপুর পৌর শহরে বিশাল এক বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে।ন

