আব্দুস সেলিস, মহেশপুর
ঝিনাইদহের মহেশপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ৪৯তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মহেশপুর জেলা পরিষদ অডোটরিয়ামে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটনের সঞ্চলনায় শোক দিবসের প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনিচুর রহমান টিপু, মহেশপুর পৌর সভার মেয়র আব্দুর রশিদ খান, জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, উপজেলা যুবলীগের আহবায়ক কাজী আতিয়ার রহমান, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শাহেদ মেহেবুব রঞ্জু, উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম প্রমুখ।

