প্রতিদিনের ডেস্ক॥
সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে বসার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৩ আগস্ট) এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।সোমবার সচিবালয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় এবং বাড়িঘরে হামলার পরিপ্রেক্ষিতে এ বৈঠক হচ্ছে।
খালিদ হোসেন বলেন, সংখ্যালঘুদের ওপর আক্রমণকারীরা দুর্বৃত্ত। তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

