ঝিকরগাছা সংবাদাতা
যশোরের ঝিকরগাছায় নিখোঁজের ৬মাসেও সন্ধান মেলেনি অঞ্জনা মজুমদার (৪২) নামের এক নারীর। তিনি ঝিকরগাছা পৌরসদরের ৪নং ওয়ার্ড মিস্ত্রীপাড়ার কালীপদ মজুমদারের মেয়ে। এ ঘটনায় ঝিকরগাছা থানায় জিডি করেছেন নিখোঁজের বৃদ্ধ বাবা। জিডি সুত্রে জানাগেছে, চলতি বছরের ২৮ ফেব্রয়ারী পৌরসদরের ২নং ওয়ার্ড এলাকা থেকে অঞ্জনা মজুমদার হারিয়ে গেলেও দীর্ঘ ৬মাসেও তার সন্ধান মেলেনি। মঙ্গলবার সন্ধ্যায় নিখোঁরের বৃদ্ধ বাবা কালীপদ মজুমদার (৯১) ঝিকরগাছা প্রেসক্লাবে এসে মেয়েকে খুজে পেতে স্থানীয় সংবাদকর্মীদের সহযোগিতা চেয়ে বলেন, তিনি দীর্ঘদিন ধরে হারিয়ে যাওয়া মেয়েকে খুজে বেড়াচ্ছে। নিজেদের আত্মীয়স¦জনসহ সম্ভব্য সকল স্থানে খোঁজাখজি করা হয়েছে। এমনকি তিনি ট্রেন ও বাসে করে দেশের বিভিন্ন স্থানে খুজে বেড়াচ্ছেন। নিখোঁজ আস্ত্রনার চোঁখ টানাটানা, মুখোমন্ডল গোলাকার, নাক লম্বা, কপাল চওড়া, গলা লম্বাটে, ্উচ্চতা আনুমানিক ৫ফুট এক ইঞ্চি বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। কেউ সন্ধান পেলে ০১৯৬৬-০৯৯৩৮৫(কালীপদ), ০১৭১৯-৯১৫৬৯১(ইদ্রিস প্রতিবেশি), ০১৭৯৬-৩৯৬০৫০(উজ্জল প্রতিবেশি) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন আস্ত্রনার বৃদ্ধ পিতা কালীপদ মজুমদার।

