প্রতিদিনের ডেস্ক॥
নতুন গান নিয়ে হাজির হলেন জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। গানটির শিরোনাম ‘জানি চলে যাবে তুমি’। রোমান্টিক ধাঁচের গানটির কথা লিখেছেন লিয়াকত আলী বিশ্বাস। এর সুর করেছেন শিল্পী নিজেই। গতকাল বিকালে তার নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পায়। মনির খান বলেন, গানটি আমার শ্রোতাদের বেশ ভালো লাগবে বলেই বিশ্বাস।
