সারিকার অতিথি পায়েল

প্রতিদিনের ডেস্ক॥
হাল সময়ের টিভি নাটকের ব্যস্ত অভিনেত্রী কেয়া পায়েল। অভিনেত্রী হিসেবে এরইমধ্যে ভার্সেটাইল হিসেবে প্রমাণ করেছেন তিনি। অন্যদিকে আরেক জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবরিন। টিভি পর্দার নাটকের পাশাপাশি তিনি মডেলিংয়েও জনপ্রিয় মুখ। এবার সারিকার আমন্ত্রণে অতিথি হয়েছেন কেয়া পায়েল। সম্প্রতি পায়েল নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সারিকার সঙ্গে তার একটি ছবি শেয়ার করে বিষয়টি জানিয়েছেন। সম্প্রতি বাংলাভিশনের জনপ্রিয় শো ‘আমার আমি’র শুটিং হয়েছে। গত কয়েক বছর ধরেই এটি উপস্থাপনা করছেন সারিকা। এর আগেও অবশ্য সারিকার উপস্থাপনায় একই অনুষ্ঠানে দেখা মিলেছে পায়েলের। তবে এবার দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে দীর্ঘ সময় শুটিং বন্ধ থাকার পর প্রথম ক্যামেরার সামনে আসলেন পায়েল।
জানা গেছে, সারিকার উপস্থাপনায় পায়েলের অতিথি হয়ে আসার পর্বটি দ্রুত প্রচারে আসবে। পায়েল বলেন, সারিকা আপু আমার প্রিয় একজন অভিনেত্রী। তার আমন্ত্রণে ‘আমার আমি’ অনুষ্ঠানে এলাম। সত্যি বলতে অনেকদিন বাদে টিভি অনুষ্ঠানের শুটিং করছি। আশা করছি অনুষ্ঠানটি ভালো লাগবে দর্শকদের। আমার অনেক অজানা কথাও এখানে শেয়ার করেছি

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়