৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

পোশাকে আগুন ধরিয়ে দুর্ঘটনার কবলে উরফি

প্রতিদিনের ডেস্ক॥
হাতের কাছে যা পান তাই দিয়ে পোশাক বানান ভারতের বিতর্কিত মডেল উরফি জাভেদ। নিজের উদ্ভট কর্মকাণ্ড, পোশাক আর সাজের কারণে বারবার সংবাদের শিরোনাম হন। এবার পরনের পোশাক নিয়ে কারসাজি করতে গিয়ে বিপাকে পড়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তার সেই ভিডিও। যেখানে দেখা যায়, উরফির পোশাকে আগুন লেগেছে। এতে তার চোখের পাপড়ি ও ভ্রু পুড়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি উরফি নিজেই প্রকাশ করেছেন। ভিডিওতে দেখা যায়, উরফির পরনে কালো রঙের চাপা পোশাক। নিচের দিকে বৃত্তের মতো মোড়ক। কারসাজিতে বৃত্তাকার অংশে আগুন ধরিয়ে দেন উরফি।
সেই অগ্নিশিখায় পুড়ে যায় তার ভ্রু ও চোখের পাপড়ি। ভিডিওটি পোস্ট করে উরফি ক্যাপশনে লেখেন— আমার ভ্রু, চোখের পাপড়ি পুড়ে গেছে। তবে সবকিছুই সার্থক হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়