৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

শ্যামনগরে ভোগ দখলীয় ভিটা বাড়ির সম্পত্তি জবর দখলের অভিযোগ

উৎপল মণ্ডল,শ্যামনগর
সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের হাওয়ালভাঙ্গী গ্রামে সম্পূর্ন গায়ের জোরে অন্যায় ভাবে ভিটা বাড়ী সম্পত্তি জবর দখল করায় একই গ্রামের মৃত আব্দুল গাজীর ছেলে মোঃ আকবর আলী গাজী বাদী হয়ে মৃত জেরাব্দী গাজীর ছেলে মোঃ রহিম বক্স মোঃ মনজে আলী বক্স সহ তিন জনকে বিবাদী করে উপজেলা নিবার্হী অফিসার বরাবর অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, আটুলিয়া ইউনিয়নের হাওয়ালভাঙ্গী গ্রামের বিএস দাগ নং- ৭২১৩/৭২১৫ ও মৌজার বি.আর.এস-১১৯০ ও ৩০৯৬ নং খতিয়ানে রেকর্ডীয় মালিক হিসাবে ৪২ শতক জমি মৃত আব্দুল গাজীর ছেলে আকবর আলী গাজী তার বসত ভিটায় পরিবার পরিজন নিয়ে ফসলাদি উৎপাদন করিয়া, গাছ-গাছালি লাগাইয়া ভোগ দখল করছিলো। গত ৫ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী সরকার পতন হওয়ার পর গত ৯ আগস্ট সকাল ১১ টার সময় বিবাদীগন সহ অজ্ঞাত নামা ভাড়াটিয়া ১০/১৫ জন লোক লইয়া দা,লাঠি,লোহার রড,শাবল নিয়ে আকবর আলী গাজী বসত বাড়ির মধ্যে প্রবেশ করে জোর পূর্বক ঘেরা বেড়া দিয়া প্রায় ১০ শতক জমি দখল করিয়া নিয়েছে এবং বিবাদীরা তার ভোগ দখল জমিতে জোর পূর্বক ঘর নির্মাণ কার্যক্রম শুরু করেছে। বিবাদীদের ঘর নির্মাণ কাজে বাধা দিলে আকবর আলী গাজী সহ তার পরিবারের মার্ডার করার জন্য প্রকাশ্যে হুমকি ধামকি দেয়। তার পরিবারের লোকজন বিবাদীদের আতঙ্কে বর্তমান বাড়ী ছাড়া হইয়া অন্যত্রে অবস্থান করছে। এবং জানমাল নিরাপত্তা ও সমাজে শান্তি পূর্ণভাবে বসবাস করার জন্য উদ্বোধন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সঞ্জীব দাস এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি অভিযোগ পেয়েছি এবং তাৎক্ষণিক ভাবে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাতের কাছে পাঠিয়েছি। সহকারী কমিশনার ভূমি’র কাছে জানতে চাইলে তিনি বলেন আমি অভিযোগ পাওয়ার সাথে সাথে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু’র কাছে নিষ্পত্তি করার জন্য পাঠিয়েছি।
ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু’র কাছে জানতে চাইলে তিনি বলেন আমি অভিযোগ পেয়েছি এবং বাদী ও বিবাদীগন দের নোটিশ মারফত ইউনিয়ন পরিষদে ডেকেছিলাম। কিন্তু বিবাদীগন সময় প্রার্থনা করে একটি দরখাস্ত দেওয়ার কারণে মীমাংসার জন্য পরবর্তী দিন দিয়েছি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়