২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সোহাগ আলী, কালীগঞ্জ
ঝিনাইদহের কালীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ আগষ্ট) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, কালীগঞ্জ থানার (ওসি তদন্ত) মানিক চন্দ্র গাইন, কাষ্টভাঙ্গা ইউপি চেয়াম্যান আয়ুব হোসেন খান, মালিয়াট ইউপি চেয়ারম্যান আজিজুল খাঁ, ত্রিলোচানপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম রিতু, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা জেসমিন আরা, সমবায় কর্মকর্তা তরিকুল ইসলাম, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবপদ বিশ্বাস সহ উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ। বক্তারা বলেন,গত ৫ আগষ্ট দেশের পেক্ষাপট পরিবর্তনের মধ্য দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙ্গে পড়েছে। বিশেষ করে বিভিন্ন হাটবাজারে খাজনা আদায়ে বাধা প্রদান করা হচ্ছে। এছাড়া কালীগঞ্জ শহরে রাস্তার উপর ফুটপাত আগামী ১৫ দিনে দখলমুক্ত ও আলোকসজ্জার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া উপজেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়