প্রতিদিনের ডেস্ক॥
গেল ৫ই আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার সেই প্রসঙ্গ তুলে সোশ্যাল মিডিয়ায় কৃষকদের আন্দোলন নিয়ে কথা বললেন ভারতের হিমাচল প্রদেশের মান্ডির বিজেপি সাংসদ-অভিনেত্রী কঙ্গনা রানাউয়াত। নরেন্দ্র মোদির সরকার কৃষক আন্দোলন নিয়ে কঠোর না হলে ভারতের অবস্থাও বাংলাদেশের মতো হতে পারতো বলে মন্তব্য করেছেন তিনি।

