প্রতিদিনের ডেস্ক॥
সম্প্রতি আরজি কর-কাণ্ডের বিচার চেয়ে কলকাতা মেডিকেল কলেজে গণ কনভেনশনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত হয়ে উপস্থাপক ও অভিনেতা মীর আফসার আলী বলেন, যারা এই আন্দোলনকে হুজুগ বলে মনে করছেন, তাদের সামনে দেখলেই থুতু ছেটাবেন। কিছু শিল্পীর কাছে মানুষ জবাব চাইছেন, কিন্তু তারা নীরব। কারণ তাদের টিকি অন্য কোথাও বাঁধা আর সেই টিকির জোর আছে।

