১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

অকাল বন্যা থেকে রক্ষা ও নদ-নদী খননের দাবি বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির

নিজস্ব প্রতিবেদক॥
২৯ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৫টায় কেশবপুর বাজারে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কেশবপুর থানা কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ত্রিমোহিনী মোড়ে কৃষকনেতা আব্দুর রাজ্জাক সরদারের ৮ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি কেশবপুর থানা কমিটির সভাপতি রহুল কুদ্দুস। বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি যশোর জেলা কমিটির যুগ্ম-সম্পাদক কামরুল হক লিকু, মনিরামপুর থানা কমিটির সাধারণ সম্পাদক আশিষ গাইন প্রমুখ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস, ট্রেড ইউ‌নিয়ন সং‌ঘের জেলা যু্গ্মসম্পাদক কামরুজ্জামান রা‌জেস ও জাতীয় ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মধুমঙ্গল বিশ্বস। স্মরণসভা পরিচালনা করেন মিজানুর রহমান টিটু। নেতৃবৃন্দ স্মরণ করেন কৃষকনেতা আব্দুর রাজ্জাক সরদারকে। দীর্ঘদিন নানারোগে ভুগে গত ২৯ আগস্ট নিজ বাড়ীতে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যুবরণ করেন। তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)-এর নেতা হিসেবে ফাঁরাক্কার মিছিলে অংশ গ্রহণ করেন। তিনি কৃষক সংগ্রাম সমিতির জন্মলগ্ন থেকেই এ সংগঠনের কেশবপুরের নেতৃত্ব ও একই সাথে যশোর জেলার নেতৃত্ব প্রদান করে গেছেন। তিনি দক্ষিণাঞ্চলের জলাবদ্ধতা, লবণাক্ততা, অপরিকল্পিত ও অবৈধ চিংড়ি চাষ এবং বন্যা সমস্যার সমাধানে ১৯৮৮ সালের ঐতিহাসিক ডহুরী আন্দোলন থেকে শুরু করে ১৯৯০ সালের বিল ডাকাতিয়া, বিল বুড়–লি, বিল পাথরা, বিল পাজিয়াসহ অসংখ্য আন্দোলনের ধারায় ১৯৯৭ সালের আগরহাটি-ভায়না বিলের ওয়াপদা বাঁধ উচ্ছেদের মাধ্যমে আজকে যে অবাধ জোয়ার-ভাটার অভিজ্ঞতা সামনে এসেছে এই সকল আন্দোলনে নেতৃত্ব প্রদান করেছেন। তিনি ১৯৯৭ সালের আগরহাটি-ভায়না বিলের ওয়াপদা বাঁধ উচ্ছেদের আন্দোলনের কারণে কারাবরণ করেছেন। মৃত্যুর দিন পর্যন্ত তিনি কেশবপুর থানা কমিটির সভাপতি ও জেলা কমিটির সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। এছাড়া এলাকার নানা সামাজিক-রাজনৈতিক কাজে তিনি নিবেদিতভাবে অংশগ্রহণ করতেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়