১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বিরুদ্ধে আরেকটি মামলা

প্রতিদিনের ডেস্ক॥
গাজীপুরে বিএনপি সমর্থক রাসেল হোসেন (২০) গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার ঘটনায় নগরীর কোনাবাড়ি থানায় আওয়ামী লীগের ১০৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। আহত রাসেলের মামা মো. মিলন বাদী হয়ে বৃহস্পতিবার রাতে মামলাটি করেন।মামলায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয়ের আরও ১৫০ জনকে আসামি করা হয়।এজাহারে উল্লেখ করেন, ৫ আগস্ট বিকেলে তিনি ও তার ভাগিনা মো. রাসেলসহ কোনাবাড়ী ও বাইমাইল এলাকার ৩০-৩৫ বিএনপি সমর্থক ও জনতা আওয়ামী লীগ সরকারের পতনের পর বিজয় মিছিল নিয়ে কোনাবাড়ী বাজারে যাচ্ছিল। পল্লী বিদ্যুৎ ফ্লাইওভারের নিচে পৌঁছালে এজাহারভুক্ত প্রথম তিন আসামির হুকুমের গুলিতে রাসেল আহত হন।
এর আগে গত সোমবার রাতে কোনাবাড়ি থানায় মোজাম্মেল হককে প্রধান আসামি করে আরেকটি মামলা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়