প্রতিদিনের ডেস্ক॥
ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হলো স্প্যানিশ সুপারস্টার কার্লোস আলকারাজকে। বাংলাদেশ সময় আজ সকালে ৭৪ নাম্বার র্যাংকিংয়ে থাকা নেদারল্যান্ডের বোটিক ফন ডে জান্ডসচুলপের কাছে হেরে গেছেন এই তারকা। ২০২২ সালের চ্যাম্পিয়ন আলকারাজ দ্বিতীয় রাউন্ডের খেলায় হেরে গেছেন ৬-১, ৭-৫, ৬-৪ ব্যবধানে। বিশ্বের তিন নম্বর তারকা ও ইউএস ওপেনে ২০২২ সালের চ্যাম্পিয়ন আলকারাজের এমন বিদায় রীতিমতো চমকে দিয়েছে সবাইকে।
ইউএস ওপেনে বড় আশা নিয়েই এসেছিলেন আলকারাজ। এর আগে তিন আসরে কমপক্ষে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন তিনি। এই আসরে গ্রান্ডস্লাম জিতলে বিশ্বের তৃতীয় খেলোয়াড় হিসেবে একই মৌসুমে ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন জয়ের রেকর্ড করতে পারতেন তিনি।

