প্রতিদিনের ডেস্ক॥
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে করা ক্যারিয়ারের ৩৩তম টেস্ট সেঞ্চুরিটি জো রুট উৎসর্গ করেছেন তার সাবেক ব্যাটিং কোচ গ্রাহাম থর্পকে। যিনি এই মাসে ৫৫ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন। সেঞ্চুরির পর রুট আকাশের দিকে তাকিয়ে তার প্রাক্তন কোচকে স্মরণ করেন।
ইংল্যান্ডের ইতিহাসে সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুকের সমান ৩৩টি টেস্ট সেঞ্চুরি এখন জো রুটেরও।দেশের শীর্ষ টেস্ট রান সংগ্রাহক হওয়া থেকে মাত্র ১৯৮ রান দূরে রয়েছেন। তিন অঙ্কে পৌছানোর পর রুট তার ব্যাটিংয়ে কোচ থর্পের প্রভাবকে শ্রদ্ধা জানিয়ে বলেছেন, “অবশ্যই আমি এখন যেখানে আছি সেখানে থাকতাম না, তাকে (থর্প) ছাড়া।”“আমার অনেকের সাথে কাজ করা সৌভাগ্য হয়েছে, তা সে খেলোয়াড়, কোচ, পরামর্শদাতা যে হোক না কেন। এবং থর্প সেই ব্যক্তিদের মধ্যে একজন যার প্রভাব আমার জীবনে অনেক বেশি।” বলেছিলেন রুট।সেঞ্চুরির পর তাকে স্মরণ করা নিয়ে রুট বলেছেন, “সেই মুহুর্তে তাকে (থর্প) ভাবতে পেরে ভালো লাগছে। তিনি এমন একজন যাকে আমি খুব মিস করতে যাচ্ছি, এবং যার কাছে আমি অনেক ঋণী। সে আমার খেলায়, আমার ক্যারিয়ারে অনেক কিছু দিয়েছে।
তার সাহায্য ছাড়া আমি এখন যেখানে আছি সেখানে থাকতাম না।”

