১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

তানিয়া বৃষ্টির আফসোস

প্রতিদিনের ডেস্ক॥
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ছোট পর্দায় কাজ করলেও অনেকের মতো তারও ইচ্ছা ছিল চলচ্চিত্রে কাজ করবেন। কিন্তু তার রুপালি পর্দায় নায়িকা হওয়ার ইচ্ছা অপূর্ণই রয়ে গেছে। যদিও এর আগে ‘ঘাসফুল’ নামের একটা সিনেমায় অভিনয় করেছিলেন বৃষ্টি। ভেবেছিলেন বড় পর্দায় অভিনয় চালিয়ে যাবেন। কিন্তু তা আর হয়ে ওঠেনি। আফসোসের সুরে এ বিষয়ে অভিনেত্রী বলেন, নায়িকা হওয়ার জন্য সিনেমার প্রস্তাবের পাশাপাশি যেসব প্রস্তাব আসছিল, সেসব আর নিতে পারছিলাম না। মূলত সে কারণেই আর চলচ্চিত্রে কাজ করা হয়নি। হয়তো একদিন হবে। উল্লেখ্য, নিজের ইচ্ছা এবং মায়ের উৎসাহেই মূলত অভিনয় শুরু করেন তানিয়া।
বেশ কিছু বিজ্ঞাপনেও কাজ করেছেন। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গ্রামীণফোন, এশিয়ান টাউন, সিটি ব্যাংক, এসিআই, ফাস্ট ওয়াশ ডিটারজেন্ট, আকাশ ডিটিএইচ-এর বিজ্ঞাপনচিত্র। এ ছাড়াও ভারতের ‘পুণে শর্টস ইন্টারন্যাশনাল ফিল্ম ফ্যাস্টিভ্যাল’, ‘সিন্ধুডারগ ইন্টারন্যাশনাল শর্টস ফিল্ম ফেস্টিভ্যাল’ ও ‘সানফেস্ট ইন্টারন্যাশনাল শর্টস ফিল্ম ফেস্টিভ্যাল’-এ তার অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অভিনেতা’ প্রদর্শিত হয়েছে। চলতি সময়ে নাটকের অন্যতম ব্যস্ত অভিনেত্রী তানিয়া। প্রায় সব অভিনেতার সঙ্গে জুটি বেঁধে দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়