প্রতিদিনের ডেস্ক॥
হেমা কমিটির রিপোর্ট প্রকাশ্যে আসতেই মালয়ালাম ইন্ডাস্ট্রিতে একের পর এক যৌন হেনস্তার কথা সামনে আসছে। এবার দক্ষিণী ইন্ডাস্ট্রির গোপন তথ্য ফাঁস করলেন অভিনেত্রী রাধিকা শরৎকুমার। তিক্ত অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, কেরলে সিনেমার শুটিং করছিলাম। হঠাৎ দেখি কিছু মানুষ কিছু একটা দেখে ক্রমাগত হাসছে। একজনকে জিজ্ঞাসা করলে সে জানায়, মেকআপ ভ্যানের ভেতর গোপন ক্যামেরা রয়েছে। নায়িকারা পোশাক বদলালেই ছবি, ভিডিও রেকর্ড হতো।

