মোঃ মহিউদ্দীন, ঝিনাইদহ
ঝিনাইদহে তিনশত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০২৪-২০২৫ অর্থ বছরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। খরিদ -২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় মাসকলাই আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এ বীজ ও সার বিতরণ করা হয়। সোমবার সকালে ঝিনাইদহ সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে সদর উপজেলা চত্বরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়।৷ ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায়, বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা কৃষি অফিসার নূর-এ-নবী, অতিরিক্ত কৃষি অফিসার জুনাইদ হাবিব। সরকারের লক্ষ্য মূলত মাসকলাই আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক ৩’শ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি ৫ কেজি করে মোট বীজ ১.৫ মে. টন এবং সার ৪.৫ মে. টন বিতরণ করা হয়েছে। খাদ্য ঘাটতি পুরণে এ জাতীয় উদ্যোগ অব্যহত থাকবে।

