৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

আজকের রাশিফল॥

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি কন্যারাশির জাত ব্যক্তি। আপনার ওপর আজ বোধন শক্তির কারক বুধ, পরিবর্তনশীল গ্রহ চন্দ্র ও গ্রহপিতা রবির প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে কর্কট রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। কর্ম ও ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন। জমিজমা সংক্রান্ত বিরোধ মিটবে। পাওনা টাকা আদায় হবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
বেকারদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। বিজয়ের বরমাল্য হাতে ধরা দেবে। ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। গৃহবাড়ি যানবাহন বদলের স্বপ্ন পূরণ হবে। মামলা মোকদ্দমা মীমাংসার দিকে যাবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। পিতা-মাতার গুরুজনদের পূর্ণ সহযোগিতাপ্রাপ্ত হবেন। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। নতুন মুখের আগমন ঘটতে পারে। উপহার উপঢৌকনাদি পেতে পারেন।
মিথুন [২১ মে-২০ জুন]
চোর-চিটিংবাজদের দৌরাত্ম্য বাড়বে। ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। ঘুষ উৎকোচ গ্রহণসহ সব ধরনের দুই নম্বরি কাজবাজ থেকে বিরত থাকুন। লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ না করাই শ্রেয় হবে। প্রেমীযুগলকে সাবধানে চলতে হবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
জমিজমা সংক্রান্ত বিরোধ মিটবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। মন ধর্মের প্রতি ঝুঁকবে। গৃহবাড়ি ও যানবাহন বদলের স্বপ্ন পূরণ হবে। প্রেম-বন্ধুত্ব মাইলফলক হয়ে থাকবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
প্রত্যেক কাজের শুরু ভালো কিন্তু শেষ ভালো নয়। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউবের প্রতি আকৃষ্ট থাকবে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখুন। নেশা মদ জুয়া থেকে বিরত থাকুন। শ্রমিক-কর্মচারীদের মন জুগিয়ে চলুন।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্বভার বর্তাবে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। পিতা-মাতা গুরুজনদের সহযোগিতা প্রাপ্ত হবেন। মামলা-মোকদ্দমায় জয়ী হবেন। স্বদেশ-বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। শত্রু ও বিরোধীপক্ষ পিছু হটতে বাধ্য হবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
প্রেমীযুগলের মনে অভিমান দানা বাঁধবে। অংশীদারি ব্যবসা-বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। মাতা মাতৃস্থানীয়দের সহযোগিতা পাবেন। মন সংগীতের প্রতি ঝুঁকবে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধানে থাকুন।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
ধৈর্য সাহস মনোবল বাড়বে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ খুলবে। প্রেমীযুগলের জন্য মাইলফলক হয়ে থাকবে। ভাইবোনদের সঙ্গে মতানৈক্য তৈরি হবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ আসবে। দীর্ঘদিনের ঋণ মুক্তির পথ খুলবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। স্বজনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। মামলা মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে। গৃহবাড়িতে অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। দুর্যোগের মেঘ সরে সুদিনের সূর্য ফোকাস মারবে। নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসতে পারে। দ্রুতগতির বাহন বর্জন করুন।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। আয় কম ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। দুর্জনেরা আত্মীয় বেশে যৎপরনাস্তি ক্ষতিসাধন করবে। সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে। বয়স্কলোকের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
হাতে থাকা প্রতিটি কাজ সহজে সম্পন্ন হবে। ব্যবসা-বাণিজ্যে মজুদমালের দাম বৃদ্ধি পাবে। ভাঙাপ্রেম-বন্ধুত্ব জোড়া লাগবে। ঋণমুক্তির পথ প্রশস্ত হবে। সন্তানরা পিতা-মাতার আজ্ঞাবহ হয়ে থাকবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়