রেজাউল করিম, লোহাগড়া
ঢাকা-নড়াইল-বেনাপোল মহাসড়ের নড়াইলের লোহাগড়া পৌরসভার মাইটকুমড়া আশ্রয়ন প্রকল্পর এলাকায় ট্রাকচাপায় ৩ জন নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত কুইন শেখকেলোহাগড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। নিহতরা হলেন, পৌরসভার মাইটকুমড়া গ্রামের হেমায়েত শেখের ছেলে শামিম শেখ (২৩) একই গ্রামের রমজান বিশ্বাসের ছেলে জিয়া বিশ্বাস(৪৫) ও জামাল মোল্যার ছেলে রাসেল মোল্যা (২৪)। আহত হয়েছে একই গ্রামের হবিবার শেখের ছেলে কুইন শেখ (২৬)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগড়া পৌরসভার মাইটকুমড়া গ্রামের জামাল মোল্যার বৃদ্ধা মায়ের মরদেহ দাফনের জন্য মসজিদ থেকে মঙ্গলবার রাত সাড়ে এগারোটার সময় খাটিয়া ঘাঁড়ে করে আনার সময় ঢাকা–নড়াইল-বেনাপোল মহাসড়কের মাইটকুমড়া আশ্রয়ন এলাকায় পৌঁছলে লোহাগড়ার দিক থেকে আসা একটি ট্রাক খাটিয়া বহনকারীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত এবং একজন আহত হয়েছে। লোহাগড়া হাসপাতালের কর্তব্যরত ডাক্তার বেলাল হোসেন জানান,ট্রাক চাপায় আহত শামিম শেখ,জিয়া বিশ্বাস ও রাসেল মোল্যাকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। গুরুতর আহত কুইন শেখকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের রেফার্ড করা হয়েছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, ট্রাক চাপায় তিন জন নিহত হয়েছে। ঘাতক ট্রাক চালক ট্রাকটি চালিয়ে পালিয়ে গেছে।এ বিষয়ে বিধি মোতেিবক ব্যবস্থা গ্রহন করা হবে।

