২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরের সমালোচিত অতিরিক্ত পুলিশ সুপার বেলাল অবশেষে বদলি

নিজস্ব প্রতিবেদক
যশোরের সমালোচিত অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইনকে (ক্রাইম এন্ড অপস) অবশেষে বরিশাল মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছে। তিনি সেখানে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন। এ পদে যশোরে আসছেন পুলিশ হেডকোয়াটার্স ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন। বুধবার পুলিশ হেডকোয়াটার্স ঢাকার অ্যাডিশনাল ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-১) শাহাজাদা মো: আসাদুজ্জামান সাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। ওই প্রজ্ঞাপনে সারাদেশের ২৬ জন অতিরিক্ত পুলিশ সুপার ও ১৭ জন সহকারী পুলিশ সুপার সমমর্যাদারসহ মোট ৪৩ কর্মকর্তাকে স্থানান্তর করা হয়েছে। উল্লেখ্য, ২০২১ সালের শুরুতে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেন বেলাল হোসাইন। এসময় থেকে তিনি নানা ধরনের কর্মকান্ডে ব্যাপক সমালোচিত হন। তার নেতৃত্বে শুধুমাত্র শহরের পুলিশ প্লাজা বাজার থেকে প্রতি মাসে দশ লক্ষাধিক টাকা চাঁদা আদায় করা হতো। এছাড়া আওয়ামী লীগের নেতাদের সাথে দলীয় কর্মসূচিতে যোগ দিতেন বলেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়